বুধবার (১৩ মে ২০২৬) তিনি খাল দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান খনন ও উন্নয়ন কাজ, পানি প্রবাহ সচল রাখা, খালের ধারণক্ষমতা বৃদ্ধি এবং বর্ষা পূর্ব প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, বরং প্রতিটি ধাপে নিয়মিত তদারকি ও মাঠপর্যায়ের কার্যকর মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, বর্ষা মৌসুম শুরুর আগেই চলমান কাজগুলো দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সিডিএ নিয়মিতভাবে প্রকল্প এলাকাগুলো পর্যবেক্ষণ করছে।
তিনি আশা প্রকাশ করেন, চলমান উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে নগরের জলাবদ্ধতা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং বর্ষা মৌসুমে নাগরিক দুর্ভোগ কমে আসবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চউকের সার্বক্ষণিক সদস্য মো. জামিলুর রহমান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সিডিএ’র নির্বাহী প্রকৌশলী আহমেদ মইনুদ্দীনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা।