শিরোনাম
‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক সন্ত্রাসী-অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান ঢাকা–দেওয়ানগঞ্জ রেলপথ পরিদর্শনে মহাব্যবস্থাপক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগরে দোয়া ও মিলাদ মাহফিল জাহাজ চলাচলের পথে অবৈধ জাল, চট্টগ্রাম বন্দরের বিশেষ সচেতনতামূলক অভিযান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রেল শ্রমিকদলের আলোচনা সভা, সংবর্ধনা ও র‍্যালি ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ঘিরে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের ব্যাপক প্রস্তুতি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মেয়র ডা. শাহাদাত হোসেন

বার্তা টুডে ডেস্ক / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

চট্টগ্রাম নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডস্থ পাহাড়তলীর পানিরকল বাচা মিয়া রোডের অনুপম মাঠে ঐতিহাসিক অনুপম ক্লাবের উদ্যোগে আয়োজিত “৪র্থ উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ শেখায়। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৪১টি খেলার মাঠ নির্মাণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক মাঠের কাজ শেষ হয়েছে। শিশু-কিশোর ও তরুণদের সুস্থ বিকাশে প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। মাঠ বাঁচলে যুবসমাজ বাঁচবে, সমাজও সুস্থ থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজ্বী বাবুল হক, কামরুল হাসান, ফখরুল হাসান রাজু, মজিবুল হক মজু, শফিকুর রহমান, মোহাম্মদ মোর্শেদ চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন, মোর্শেদ, মহিউদ্দিন, সাইফুল ইসলাম, আফসার, নাজির আহমেদ, মীর সেলিম, হায়দার, প্রান্ত ও ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

টুর্নামেন্টের আয়োজন করেন ইমাম হোসেন ইমন, মুফরাত আহাম্মেদ হৃদয় ও হাবিবুল ইসলাম প্রান্ত। খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ফাইনাল খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এবং সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ