শিরোনাম
চীনের শানঝিতে কয়লাখনি বিস্ফোরণ: প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের ফ্যামিলি কার্ড দেশের প্রতিটি পরিবারের অধিকার, কোনো গোষ্ঠীর নয়: চট্টগ্রামের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হলেন সালাউদ্দীন আলী চমেক হাসপাতালের প্রথম ব্যবস্থাপনা সভায় উন্নয়ন ও সেবার মানোন্নয়নে একাধিক সিদ্ধান্ত মায়ের চোখে স্বস্তির অশ্রু, শওকতের হাতে মোটরচালিত হুইলচেয়ার তুলে দিল চট্টগ্রাম জেলা প্রশাসন মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারী আটক জ্বালানি সংকট মোকাবিলায় সোলার খাতে কর ছাড়ের দাবি চট্টগ্রামে ১৭ বছর আগের হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৫ বছরের কারাদণ্ড ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণে সর্বোচ্চ প্রস্তুতি রেলের ডিবি অভিযানে অস্ত্র-গুলিসহ বড় সাজ্জাদ ও রায়হান বাহিনীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

বার্তা টুডে ডেস্ক / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট, একটি ফিশিং বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। কোস্ট গার্ড সূত্র জানায়, সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমের গভীর সমুদ্র এলাকায় একটি ফিশিং বোট সন্দেহজনকভাবে অবস্থান করছে এবং সেখান থেকে অবৈধভাবে পণ্য পাচারের প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান শুরু করা হয়।

অভিযানের একপর্যায়ে কোস্ট গার্ড সদস্যরা একটি সন্দেহভাজন ফিশিং বোটকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় বোটটির ভেতরে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোট ৩৫৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়। পরে এসব সিমেন্ট জব্দ করা হয়। একইসঙ্গে পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটি জব্দ এবং বোটে থাকা ৯ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী সমুদ্রপথ ব্যবহার করে বিভিন্ন পণ্য অবৈধভাবে পাচারের চেষ্টা চালিয়ে আসছে একটি চক্র। সেন্টমার্টিন ও আশপাশের সমুদ্র এলাকায় নজরদারি জোরদারের অংশ হিসেবে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এ অভিযান সফল হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। পাশাপাশি জব্দ করা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, উপকূলীয় অঞ্চল ও সমুদ্রপথে চোরাচালান, মাদক ও মানবপাচারসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সর্বদা সতর্ক রয়েছে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ