শিরোনাম
লোহাগাড়ায় ​আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল ও হুমকির অভিযোগ ঈদযাত্রায় যানজট নিরসনে কর্ণফুলীর মইজ্জ্যারটেকে মাঠে বিজিবি সাতকানিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নজরদারি, খুশি যাত্রীরা সাতকানিয়ায় সড়কের পাশে পশুর হাট, তীব্র যানজটে দুর্ভোগে যাত্রী ও রোগীরা কর্ণফুলীর কলেজ বাজারে রেস্টুরেন্ট ঘিরে বিতর্ক, শিক্ষার্থীদের আনাগোনায় বাড়ছে উদ্বেগ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানজটের অন্যতম কারণ ঈগল পরিবহন সাতকানিয়া সহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আযহা বুধবার ঈদুল আজহাকে সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সাতকানিয়ার কামার শিল্পীরা সাতকানিয়ায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে কেরানীহাটে যানজট নিরসন ও বাস ভাড়া নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের তদারকি
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

লোহাগাড়ায় ​আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল ও হুমকির অভিযোগ

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম / ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় ​আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডস্থ ভবানীপুর এলাকার মৃত মাস্টার মোহাম্মদ হোসেনের পুত্র প্রবাসী আমিরুল ইসলাম। প্রতিপক্ষারাও একই এলাকার বাসিন্দা।

​লিখিত বক্তব্যে তিনি বলেন,প্রতিপক্ষরা তাদের অর্ধশতাধিক ওয়ারিশের মধ্যে মাত্র ২/৩ জনের কাছ থেকে আমতলী মৌজার বি.এস ৮৪৪ নং খতিয়ানের বি.এস ২৩৯ দাগের পুকুরের অংশ থেকে ৩ শতক জায়গা ক্রয় করেন। কিন্তু এই ক্রয়ের সূত্র ধরে তারা আমিরুল ইসলামের পুরো সম্পত্তির বি.এস ৮৪৫ নং খতিয়ানের বি.এস ২৪১ ও ২৪২ নং দাগসহ বিভিন্ন দাগে মোট ১৪ শতক জায়গা জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

​লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, জমি দখলের বিরুদ্ধে গত ১০মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এবং ১৩মে সাতকানিয়া দায়রা জজ আদালত থেকে দুটি নিষেধাজ্ঞা (১৪৪ ধারা) নিয়ে আসেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা জারির পর প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাতারাতি নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় গত ১২মে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নং-৬১৪। কিন্তু জিডি করার পরেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারটি। বর্তমানে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সারারাত তাদের জায়গার ওপর বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আমিরুল ইসলাম। এমন পরিস্থিতিতে পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী,স্থানীয় সাংসদ সহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী এই রেমিটেন্স যোদ্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ