শিরোনাম
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী: প্রকৃতির অপার সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনার এক অনন্য জনপদ মা-বাবা হত্যা মামলায় নতুন মোড়: ছেলের দেওয়া তথ্যেই মিলল হত্যার আলামত সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশা পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন যার হাতে তৈরি নৌকায় বাঁচে মানুষ, সেই ভেট্টা মেস্তীরির পরিবার আজ খোলা আকাশের নিচে চন্দনাইশে বন্যাদুর্গত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ত্রাণ বিতরণ নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রথম দিনেই সরানো হলো ১৩৫ টন বর্জ্য পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান: সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব সংসদে তুলবেন বর্ষায় ডেঙ্গু ও রোগজীবাণু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সাতকানিয়া কেরানীহাটে থামছেই না যানজট, ভোগান্তিতে পর্যটকসহ সাধারণ মানুষ

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম) / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত জনপদ সাতকানিয়ার কেরানীহাট। দেশের পর্যটন রাজধানী কক্সবাজার এবং পার্বত্য জেলা বান্দরবানের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই এলাকায় প্রতিদিনই দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন পর্যটক, যাত্রী, চালক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। যানজটের কারণে যেমন মূল্যবান সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।

স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব সাধারণত তিন ঘণ্টার হলেও কেরানীহাটের যানজটের কারণে অনেক সময় পাঁচ ঘণ্টা বা তারও বেশি সময় লেগে যায়।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে আটকে পড়ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, এমনকি জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও।

সংশ্লিষ্টদের মতে, কেরানীহাটে যানজটের প্রধান কারণ হলো রাস্তার দুই পাশের অবৈধ দখল, ভাসমান দোকান, যত্রতত্র যানবাহন পার্কিং, নির্দিষ্ট বাসস্ট্যান্ডের অভাব এবং মহাসড়কে সিএনজি অটোরিকশা, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল। এছাড়া যাত্রী ওঠানামার জন্য সড়কের ওপর বাস ও মিনিবাস দাঁড়িয়ে থাকাও যানজটকে আরও তীব্র করে তুলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কেরানীহাটে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনা এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। একদিকে দুর্ঘটনা, অন্যদিকে দীর্ঘ যানজট—দুইয়ের চাপে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে যানজট নিরসনে দিনরাত কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তবে প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কেরানীহাট ট্রাফিক ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, “আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তবে স্থায়ীভাবে যানজট নিরসনের জন্য মহাসড়ক প্রশস্তকরণ, অবৈধ দখল উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং একটি নির্দিষ্ট বাসস্ট্যান্ড স্থাপন অত্যন্ত জরুরি।”

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “যানজট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা, সিএনজি ও অন্যান্য যানবাহনের মহাসড়কে দাঁড়িয়ে থাকা, রাস্তার দুই পাশের অবৈধ দখল এবং সড়কের সীমিত প্রশস্ততার কারণে সমস্যা পুরোপুরি সমাধান করা যাচ্ছে না। দীর্ঘমেয়াদে সড়ক প্রশস্তকরণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া এই সমস্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

স্থানীয়দের মতে, কেরানীহাটে একটি আধুনিক ও পরিকল্পিত বাসস্ট্যান্ড নির্মাণ, মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ট্রাফিক পুলিশের জনবল বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা গেলে দীর্ঘদিনের এই ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

সংশ্লিষ্টদের অভিমত, প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক বিভাগ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে কেরানীহাটের দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে মুক্তি মিলতে পারে এবং দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষের দুর্ভোগও অনেকটাই লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ