শিরোনাম
সাতকানিয়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং; জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠদের সংবর্ধনা আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা রাঙ্গামাটির জেলা প্রশাসকের কাউখালী উপজেলা পরিদর্শন ছনুয়া-রাজাখালীর যোগাযোগ দুর্ভোগ দূর করতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান স্যাটেলাইট তথ্যভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র চালু, দুর্যোগ পূর্বাভাসে আসবে যুগান্তকারী পরিবর্তন উপকূলের অসহায় মানুষের পাশে আইএসডিই বাংলাদেশ, সহায়তা পেল ১ হাজার পরিবার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সাতকানিয়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং; জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠদের সংবর্ধনা

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম) / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (১২ জুন) সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক শিক্ষা অফিস) আশীষ বরণ দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সভাপতি আবু হানিফ, সাতকানিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, ইছামতি এয়াকুব মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম, দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম বাবর, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান রুবেলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নির্বাচিত শ্রেষ্ঠদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে সাতকানিয়া সরকারি কলেজ এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হিসেবে সাতকানিয়া মডেল হাই স্কুল নির্বাচিত হয়।

এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মো. আশিকুর রহমান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) হিসেবে ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জামাল উদ্দীন সম্মাননা লাভ করেন। অনুষ্ঠানে জামাল উদ্দীনকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়।

অন্যান্য সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) মনছুরুল আলম, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (স্কুল) মো. ওসমান আলী, শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ) তাহুরা তানছুম, শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) মো. জাওয়াদ উদ্দীন সিয়াম, শ্রেষ্ঠ স্কাউট (স্কুল) ইয়াছিন আরাফাত জায়েদ, শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক (কলেজ) জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক (কলেজ) মুহাম্মদ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ রোভার গ্রুপ (কলেজ) সাতকানিয়া সরকারি কলেজ, শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী (কলেজ) জায়েদুল ইসলাম, শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ (কলেজ) সাতকানিয়া সরকারি কলেজ বিএনসিসি ইউনিট, শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট (কলেজ) আবু সাব্বির মোহাম্মদ মাহিন এবং শ্রেষ্ঠ গার্ল গাইড হিসেবে সাদাফ আল সাবিল।

অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ। বাস্তবায়নে ছিল সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের স্বীকৃতি শিক্ষাক্ষেত্রে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ