শিরোনাম
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় রাষ্ট্রীয় সংবর্ধনা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব আলী গ্রেফতার সার্বভৌমত্ব রক্ষার শপথে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলেন ৬১ নবীন কর্মকর্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের উন্নয়নে সিডিএতে একত্রিত সাংসদরা, ভূমি অধিগ্রহণে তিনগুণ ক্ষতিপূরণ বিধান সংশোধনের দাবি সাতকানিয়ায় কার্ড মিটারে বিদ্যুৎ বিল পরিশোধে ভোগান্তি, এনালগ মিটার চান গ্রাহকেরা চন্দনাইশে কৃষি প্রণোদনা ও উন্নয়নমূলক একাধিক কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জসীম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন

কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে বিএনপি নেতা মরহুম রমজান আলী খানের পরিবারে ঢেউটিন প্রদান

বার্তা টুডে ডেস্ক / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

চট্টগ্রাম কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কোতোয়ালি থানা যুবদলের যুব সংগঠক মোঃ মঈনুদ্দিন খান রাজিবের পক্ষ থেকে বিএনপি নেতা মরহুম রমজান আলী খানের পরিবারের জন্য গৃহ ২০ জুন (শনিবার) নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন উপহার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোঃ মঈনুদ্দিন খান রাজিব বলেন, “দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম রমজান আলী খান দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আমরা তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখব।”

তিনি মরহুম রমজান আলী খানের রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা মেজবা উদ্দিন, মোহাম্মদ কপিল, মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ রবিন, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ আজাদ কবির, মোঃ সোহেল রানা, মোহাম্মদ জামাল ভূঁইয়া, মোহাম্মদ আজগর, মোঃ এন এ মিজান, মোহাম্মদ আরাফাত, মোঃ মাসফিক, জাকির ভূঁইয়া এবং মোহাম্মদ রিয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা মরহুম রমজান আলী খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ