শিরোনাম
অসুস্থ আবু তাহেরের বাবাকে দেখতে বাসায় গেলেন আকতার নবী চৌধুরী বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের স্থান পরিদর্শন করলেন পার্বত্যমন্ত্রী, ইজতেমায় ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা নাচ, অভিনয় ও মডেলিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অপূর্ব এক্টোপিক প্রেগন্যান্সি: গর্ভাবস্থার একটি নীরব জরুরি অবস্থা আন্তর্জাতিক মঞ্চে নিজেকে দেখতে চান ফ্লাভিয়া ইসলাম সনাতনী পরিবারের পাশে এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন: আবু সুফিয়ান এমপি লাঙ্গলকোট-লাকসাম সেকশনে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, বরখাস্ত উপসহকারী প্রকৌশলী সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের প্রচারণা রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ প্রশিক্ষণার্থী
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

দাভোসে জলবায়ু নেতৃত্বে জোর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা টুডে / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) আয়োজিত “গ্রীষ্মকালীন দাভোস”-এ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেশন অনুষ্ঠিত হয়।

সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী জলবায়ু সহনশীলতা তৈরিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, প্রযুক্তি, পর্যাপ্ত অর্থায়ন এবং বৈশ্বিক যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ ও কার্যকর অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে তিনি জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘সবুজ জলবায়ু তহবিল’ (GCF) কার্যকর করা এবং অভিযোজন ও প্রশমন—উভয় দিকেই সমান গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি।

এর আগে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি (Alois Zwinggi)।

উল্লেখ্য, চীনের দালিয়ান শহরে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের “গ্রীষ্মকালীন দাভোস” সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য “Innovating at Scale” বা “বৃহৎ পরিসরে উদ্ভাবন”।

সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উদীয়মান প্রযুক্তির বাস্তব প্রয়োগ, চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে বিস্তৃত আলোচনা চলছে।

এবারের আয়োজনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০-এর অধিক সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ