শিরোনাম
সরকার ও বিত্তবানদের এই দুর্যোগে বাঁশখালীবাসীর পাশে থাকার আহবান বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার পুকুরিয়ায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

জুলাই শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মৃতি স্মারক দিলেন লায়ন সালাউদ্দীন আলী,রবিউল,আমিনুল

বার্তা টুডে ডেস্ক / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে স্মৃতি স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়েছে।

রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি, চমেক হাসপাতালের অ্যাডহক কমিটির সদস্য লায়ন সালাউদ্দিন আলী, ‘আমরা জুলাই যোদ্ধা’র সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং ‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’র সাধারণ সম্পাদক রবিউল আওয়াল শহীদ ও আহত পরিবারের প্রতিনিধিত্ব করে প্রধানমন্ত্রীর হাতে এ স্মারক তুলে দেন।

সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন, সম্মান ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের হত্যাকারীদের দেশের প্রচলিত আইনের আওতায় বিচার করা হবে। একই সঙ্গে বিচার প্রক্রিয়ায় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অন্যায়ের শিকার না হন, সে বিষয়েও সরকার সর্বোচ্চ সতর্ক থাকবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের পরিবারকে সর্বোচ্চ সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি, জীবনমান উন্নয়ন এবং পূর্ণাঙ্গ পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়; এটি দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত ত্যাগ ও সংগ্রামের ফসল। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা, কওমি ছাত্র ফোরামের সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী, ‘আমরা জুলাই যোদ্ধা’র সভাপতি আমিনুল ইসলাম ইমন, লায়ন সালাউদ্দিন আলী, সাধারণ সম্পাদক আল মিরাজ, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক রবিউল আওয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই আন্দোলনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন। পরবর্তীতে শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর হাতে স্মৃতি স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ