শিরোনাম
বন্যাকবলিত মানুষের পাশে এমপি জসীম উদ্দীন চন্দনাইশ-সাতকানিয়ায় ৩০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শুরু দুর্যোগের পর থেকেই কোথায় কী লাগবে, সবই জানছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী হাটহাজারীতে প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে সাড়ে ৩ টন চাল বিতরণ পুকুরিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে আসহাব উদ্দিন চেয়ারম্যান, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সেনাবাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবীরা ঢামেকের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমসি-ডে ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর সারাদিনের তৎপরতা, উদ্ধার-ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ রাউজানে বন্যাদুর্গত মানুষের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী, যুবদলের ত্রাণ বিতরণ অব্যাহত বন্যার্তদের পাশে জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে দুই শিশুর মৃত্যু
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

দুর্যোগের পর থেকেই কোথায় কী লাগবে, সবই জানছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

বার্তা টুডে ডেস্ক / ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতির ওপর দুর্যোগের শুরু থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নজর রাখছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী নিয়মিতভাবে বন্যাকবলিত এলাকার খোঁজখবর নিচ্ছেন। কোথায় কী ধরনের সংকট রয়েছে, কী প্রয়োজন এবং কীভাবে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যায়—এসব বিষয়ে তিনি অবহিত রয়েছেন।

তিনি বলেন, “গতকালও প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে মানুষের প্রয়োজনগুলো সরেজমিনে দেখে আসতে। সেই নির্দেশনা অনুযায়ী আজ আমি আপনাদের মাঝে এসেছি। প্রধানমন্ত্রী আপনাদের খোঁজ নিতে আমাকে পাঠিয়েছেন।”

এম ইকবাল হোসেইন আরও বলেন, বর্তমান সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় রয়েছে। বন্যার কারণে যেসব পরিবার দুর্ভোগে পড়েছে, তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য, ত্রাণ ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পুনর্বাসনের জন্যও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, “আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষের কল্যাণে দিন-রাত কাজ করেন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ত্রাণ প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ