শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বাঁশখালীতে ঘরে ঘরে ত্রাণ নিয়ে মানবিক চিকিৎসক ডা. দিদারুল হক

আফনান চৌধুরী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি / ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা। স্মরণকালের এই ভয়াবহ দুর্যোগে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজারো মানুষ। এমন সংকটময় সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাঁশখালীর তরুণ মানবিক চিকিৎসক ডা. দিদারুল হক সাকিব।

সোমবার (১৩ জুলাই) উপজেলার শেখেরখীল ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিজস্ব অর্থায়নে ৫০০ বন্যাকবলিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে কোমরসমান পানিতে নেমে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেন। একই সঙ্গে দুর্গত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবাও প্রদান করেন।

ত্রাণ বিতরণ শেষে ডা. দিদারুল হক সাকিব বলেন, “বাঁশখালীর মানুষ আজ কঠিন দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। একজন চিকিৎসক হিসেবে মানবিক দায়বদ্ধতা থেকেই বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই দুর্যোগ মোকাবিলায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সবাইকে বন্যাকবলিত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।”

স্থানীয়রা জানান, ভয়াবহ এই দুর্যোগে ডা. দিদারুল হক সাকিবের মানবিক উদ্যোগ পানিবন্দি মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মানবিক এই উদ্যোগ দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ