শিরোনাম
পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সাতবাড়িয়ার ১নং ওয়ার্ডে বন্যাকবলিত ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী জাবের হোসেন চুনচুর উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সাতবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা ফয়েজুর রহমান এবং ওয়ার্ড বিএনপির নেতা ফরমান, তাজউদ্দীন, আবদুল মালেক, আলমগীর, মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জাবের হোসেন চুনচু বলেন, “আমি নেতা হতে চাই না, জনগণের সেবক হতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে পারি।”

স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ