শিরোনাম
স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়েও নিয়মিত সাবরিনা সাবরিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার একটি আলোর ঘর পরিকল্পিত ও টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: মীর হেলাল চট্টগ্রাম বন্দরের শিপিং চ্যানেলে বিশেষ অভিযান, অপসারণ ১২ হাজার মিটার অবৈধ জাল মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে সম্মিলিত অঙ্গীকার, জেলা পুলিশের সুধী সমাবেশ ও র‍্যালি তুরস্কের ব্লু মসজিদের আদলে নির্মিত আলী শিকদার জামে মসজিদ, দক্ষিণ চট্টগ্রামে সবার নজর কাড়ছে কম মজুরির শ্রমের লোভে রোহিঙ্গা নিয়োগ, সাতকানিয়ায় স্থানীয়দের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

চাঁদা না দেওয়ায় ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সিএমপির অভিযানে গ্রেপ্তার ৮

বার্তা টুডে ডেস্ক / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীতে ইন্টারনেট সেবা দিয়ে আসা ডিজিটাল ডট নেট (ডিডিএন) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ‘ডেবিড ইমন’ পরিচয় দেওয়া এক ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তিনি এককালীন দুই কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠানের মালিককে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে চকবাজার থানাধীন মনুমিয়াজী লেইনের মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএনের কার্যালয়ে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় অফিসে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র, গ্লাসের দরজাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া হামলাকারীরা অফিসের ড্রয়ারে থাকা ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক অরিফুল ইসলামের কাঁধে থাকা ব্যাগ নিয়ে যায়। পুলিশ জানায়, ওই ব্যাগে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা আনুমানিক ৩৫ লাখ টাকা ছিল।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চকবাজার থানায় মামলা নং-০৭, তারিখ ১৩ জুলাই ২০২৬ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/৪৪৮/৪২৭/৩৮৫/৩৮০/১০৯/৫০৬/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় চকবাজার থানা, সিএমপির একাধিক বিশেষ টিম এবং র‌্যাব-৭ যৌথভাবে ১৪ জুলাই রাতব্যাপী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারভুক্ত ও শনাক্ত মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সিএমপির তথ্যমতে, গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই চাঁদাবাজি, অস্ত্র, মাদক, মানবপাচার, ছিনতাই, চোরাচালান, ডাকাতি, চুরি, মারামারি ও বিশেষ ক্ষমতা আইনের আওতায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযানে জড়িত একজন আসামিকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে ধরতে অভিযান চলমান থাকায় তদন্তের স্বার্থে তার ছবি প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ