শিরোনাম
পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বাঁশখালীতে বন্যার্তদের পাশে কেন্দ্রীয় ছাত্রদল নেতা আফজাল রহমান, ত্রাণ সহায়তা পেল ৩০০ পরিবার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যা ও টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান। তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত মোট ৩০০টি পরিবারের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণকালে ছাত্রদলের নেতাকর্মীরা দুর্গত এলাকার বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির বিষয়ে অবগত হন। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।

এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে অনেক পরিবার খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে ছাত্রদলের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে। তারা বিপদের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণ শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান বলেন, “মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ, দুর্বিপাক কিংবা মানবিক সংকটে মানুষের কল্যাণে কাজ করে যাবে। ইতোমধ্যে ৩০০টি পরিবারের হাতে ত্রাণ ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।”

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদল নেতা মিজান মোল্লা, মোহাম্মদ ইসমাইল উদ্দিন ইমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ শাকিল এবং বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন রিফাত, রকিবুল হাসান, সোহেল কাদের রানা, তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ এনাম, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ এরশাদ, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আলিম, ইউনিয়ন কৃষকদল নেতা মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ ওয়াহেদ, মোহাম্মদ হাবিব এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন কমিটির নেতা আশিস দে, সুমন দে ও প্রিয় দে-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মানবিক এই ত্রাণ কার্যক্রমের মাধ্যমে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ