শিরোনাম
রেলওয়ের নামে ভুয়া ফেসবুক-ইউটিউব অ্যাকাউন্ট, সতর্ক করল কর্তৃপক্ষ জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি গড়ার প্রত্যয় এনসিপির চট্টগ্রাম উত্তর জেলায় বাঁশখালীতে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ৪২০ পরিবারকে ২৫ লাখ ২০ হাজার টাকা সহায়তা সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস মমিনুলকে রেল শ্রমিক দলের সভাপতি উল্লেখ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাতকানিয়ায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রার্থীদের কাছে অর্থ দাবি, সতর্কবার্তা স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে তিন সরকারি কলেজের অধ্যক্ষ

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া প্রতিনিধি / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন দেশের তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ। বুধবার (২২ জুলাই) সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর বেনুয়ারা বেগম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছার চৌধুরী এবং কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আমিরুল আনোয়ার চৌধুরী বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, প্রক্টর হাসান মাহমুদ, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

পরিদর্শনকালে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন, আধুনিক শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, গ্রন্থাগার এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থায়ী ক্যাম্পাস ঘুরে দেখেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সবুজে ঘেরা শিক্ষাবান্ধব পরিবেশ তাদের মুগ্ধ করে।

আলোচনায় অতিথিরা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, একাডেমিক সহযোগিতা এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কার্যকর সহযোগিতার আশাবাদও ব্যক্ত করেন তারা।

পরিদর্শন শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের আন্তরিক আতিথেয়তার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় অগ্রযাত্রার প্রশংসা করে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধির পথে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ