শিরোনাম
আগ্রাবাদ এক্সেস রোডের নাম ‘জাতিসংঘ সড়ক’ করার প্রস্তাব অসুস্থ আবু তাহেরের বাবাকে দেখতে বাসায় গেলেন আকতার নবী চৌধুরী বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের স্থান পরিদর্শন করলেন পার্বত্যমন্ত্রী, ইজতেমায় ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা নাচ, অভিনয় ও মডেলিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অপূর্ব এক্টোপিক প্রেগন্যান্সি: গর্ভাবস্থার একটি নীরব জরুরি অবস্থা আন্তর্জাতিক মঞ্চে নিজেকে দেখতে চান ফ্লাভিয়া ইসলাম সনাতনী পরিবারের পাশে এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন: আবু সুফিয়ান এমপি লাঙ্গলকোট-লাকসাম সেকশনে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, বরখাস্ত উপসহকারী প্রকৌশলী সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের প্রচারণা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে তিন সরকারি কলেজের অধ্যক্ষ

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া প্রতিনিধি / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন দেশের তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ। বুধবার (২২ জুলাই) সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর বেনুয়ারা বেগম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছার চৌধুরী এবং কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আমিরুল আনোয়ার চৌধুরী বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, প্রক্টর হাসান মাহমুদ, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

পরিদর্শনকালে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন, আধুনিক শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, গ্রন্থাগার এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থায়ী ক্যাম্পাস ঘুরে দেখেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সবুজে ঘেরা শিক্ষাবান্ধব পরিবেশ তাদের মুগ্ধ করে।

আলোচনায় অতিথিরা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, একাডেমিক সহযোগিতা এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কার্যকর সহযোগিতার আশাবাদও ব্যক্ত করেন তারা।

পরিদর্শন শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের আন্তরিক আতিথেয়তার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় অগ্রযাত্রার প্রশংসা করে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধির পথে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ