শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্ট্রাপ্রেনার’ আফরোজা হক

হ্নদয় খান / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সফল উদ্যোক্তা হিসেবে অনেক আগেই পরিচিতি পেয়েছেন আফরোজা হক। এবার সেই সাফল্যের স্বীকৃতি পেলেন তিনি। শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিত ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড- এ ‘বেস্ট ইন্ট্রাপ্রেনার’ হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি। এর আগে চলতি বছরের মার্চে ‘বাইফা অ্যাওয়ার্ড’-এও সম্মানিত হন এই উদ্যোক্তা।

মাত্র দুই লাখ টাকা পুঁজি নিয়ে ২০১৮ সালে রাজধানীর পুলিশ প্লাজায় ব্যবসা শুরু করেছিলেন আফরোজা। দীর্ঘ আট বছরের পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায়ে সেই উদ্যোগ আজ পেয়েছে বড় পরিসর। বর্তমানে ঢাকায় দুটি শপের কর্ণধার তিনি। সীমান্ত সম্ভারে শপের পাশাপাশি অনলাইনেও পরিচালনা করছেন নিজের ব্যবসায়িক কার্যক্রম।

শরীয়তপুরের মেয়ে আফরোজা বেড়ে উঠেছেন ঢাকায়। ইডেন মহিলা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি হোটেল ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করেছেন। কর্মজীবনে রেডিসনে প্রায় পাঁচ বছর কাজের অভিজ্ঞতা অর্জনের পর নিজের উদ্যোগে ব্যবসায় নামেন তিনি।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি আফরোজা হকের রয়েছে আরও বড় স্বপ্ন। দেশের প্রতিটি শহরে নিজের কার্যক্রম ছড়িয়ে দিতে চান তিনি। নারীদের প্রয়োজনীয় সব ধরনের পণ্য নিয়ে কাজ করার পাশাপাশি এমন একটি পরিসর তৈরি করতে চান, যেখানে নারীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন। তার লক্ষ্য, নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা।

আফরোজা মনে করেন, নারীরা ঘরে বসে না থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু করা উচিত। নিজের পায়ে দাঁড়ানোর মাধ্যমে একজন নারী যেমন আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, তেমনি পরিবার ও সমাজেও তার অবস্থান আরও শক্ত হয়। তাই ভবিষ্যতে নিজের উদ্যোগের মাধ্যমে আরও বেশি নারীকে কাজের সঙ্গে যুক্ত করতে চান তিনি।

নতুন উদ্যোক্তাদের উদ্দেশে আফরোজা হক বলেন, ব্যবসা শুরু করার পর প্রথম দিকে নানা ধরনের বাধা ও প্রতিকূলতা আসতে পারে। তবে কোনো অবস্থাতেই সহজে হাল ছেড়ে দেওয়া যাবে না। সফল হতে হলে নিজের কাজের প্রতি বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত পরিশ্রম করে যেতে হবে।

তার মতে, একদিনে কেউ সফল উদ্যোক্তা হয়ে ওঠেন না। ছোট পরিসর থেকেই শুরু করে ধীরে ধীরে নিজের কাজকে এগিয়ে নিতে হয়। শুরুতে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না এলেও হতাশ হওয়া যাবে না। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কিছু শেখার মানসিকতা রাখতে হবে এবং সময়ের সঙ্গে নিজেকে ও নিজের উদ্যোগকে পরিবর্তন করতে হবে।

আফরোজা আরও বলেন, শুধু লাভের চিন্তা না করে একজন উদ্যোক্তাকে নিজের কাজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ রাখতে হবে। প্রতিটি ছোট অর্জনকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কারণ ধৈর্য, পরিশ্রম, আত্মবিশ্বাস ও নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকাই একসময় বড় সাফল্যের পথ তৈরি করে।
দুই লাখ টাকা দিয়ে শুরু করা একটি উদ্যোগ থেকে আজ ঢাকায় ২টি শপের কর্ণধার তিনি। সাফল্যের সিড়ি বেয়ে ওঠা এবং স্বকৃতি হিসেবে একের পর এক সম্মাননা অর্জন, আফরোজা হকের এই পথচলা নতুন উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণার গল্প। মেধা শ্রম দিয়ে নিজের প্রতিষ্ঠান আরও সাফল্যের চূড়ায় নিয়ে যাবেন তিনি পাশাপাশি দেশ ও সমাজের জন্য রাখবেন উল্লেখযোগ্য অবদান। এমনটাই প্রত্যাশা তার ভক্ত ও অনুরাগীদের। আফরোজা হক তার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের জন্য অনেক অনেক শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ