শিরোনাম
ন্যাশনাল গ্রিন মিশন বাস্তবায়নে রেলওয়ের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান বাবা হারানো তিন বছরের শিশুর পাশে সাতকানিয়া উপজেলা প্রশাসন শাহ আমানত বিমানবন্দরে ২৩৫ কার্টন সিগারেট জব্দ, রাজস্ব প্রায় ৬ লাখ টাকা প্রকল্পের মেয়াদ শেষ, অনিশ্চয়তায় ১ কোটি ৭০ লাখ নগরবাসীর স্বাস্থ্যসেবা কেরানীহাটের নিত্যদিনের যানজটে অতিষ্ঠ শিক্ষার্থী, রোগী, কর্মজীবী ও দূরপাল্লার যাত্রীরা সাতকানিয়ায় পৃথক ঘটনায় জমি বিরোধে নিহত ১ জন সহ দুইজনের মরদেহ উদ্ধার চট্টগ্রাম প্রেস ক্লাবের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ শিক্ষামন্ত্রী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে ফুটবল প্রতিভা খোঁজার উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রশংসিত পদুয়ার চেয়ারম্যান প্রার্থী আরমানুল ইসলাম নবাব অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর হেলাল
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে ২৩৫ কার্টন সিগারেট জব্দ, রাজস্ব প্রায় ৬ লাখ টাকা

বার্তা টুডে ডেস্ক / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২৩৫ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স। জব্দ করা সিগারেটের বিপরীতে প্রযোজ্য রাজস্বের পরিমাণ প্রায় ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আগত BG-148 ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি চালিয়ে এসব সিগারেট আটক করা হয়।

কাস্টমস ইন্টেলিজেন্স সূত্রে জানা যায়, আটক করা সিগারেটের মধ্যে মন্ড ব্র্যান্ডের ১৫০ কার্টন এবং ইজি লাইটস ব্র্যান্ডের ৮৫ কার্টন রয়েছে। সিগারেটের চালান বহনের সঙ্গে জড়িত যাত্রীর নাম মোহাম্মদ সোহেল। তার পাসপোর্ট নম্বর EL0147654। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

কাস্টমসের হিসাব অনুযায়ী, মন্ড ব্র্যান্ডের ১৫০ কার্টন সিগারেটের বিপরীতে প্রযোজ্য রাজস্ব ৩ লাখ ৩০ হাজার টাকা। অন্যদিকে, ইজি লাইটস ব্র্যান্ডের ৮৫ কার্টন সিগারেটের বিপরীতে রাজস্বের পরিমাণ ২ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে জব্দ করা সিগারেটের চালান থেকে প্রযোজ্য মোট রাজস্বের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, যাত্রীর কাছ থেকে আটক করা সিগারেটের চালান ডিটেনশন মেমোরেন্ডাম (ডিএম) মূলে জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলো পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রমের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

কাস্টমস ইন্টেলিজেন্স আরও জানায়, বিমানবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে দায়িত্ব পালনকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ