শিরোনাম
বন্যাদুর্গতদের পাশে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল, ভূমি প্রতিমন্ত্রীর কাছে চেক হস্তান্তর শিল্পী হওয়াই আমার লক্ষ্য, আইনজীবী হওয়ার স্বপ্নও আছে: আতিকা আফসানা মাদক কারবারির শক্তিশালী নেটওয়ার্ক অর্থের কাছে অসহায় যুবসমাজ কর্ণফুলীতে বদলির আদেশেও নড়েননি ৫ পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের হাতে গাছের চারা, মনকিচর বড় মাদ্রাসায় সবুজ কর্মসূচি রেল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার দাবিতে দেশব্যাপী মানববন্ধন ‘রেডিসন ব্লুর ডেলিগেট কারা?’—চট্টগ্রাম বিএনপিতে ত্যাগীদের ক্ষোভ বাঁশখালীতে প্রধানমন্ত্রীর সমাবেশে মানুষের ঢল, ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে মাতারবাড়ী হবে দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্পকেন্দ্র: প্রধানমন্ত্রী চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

বন্যাদুর্গতদের পাশে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল, ভূমি প্রতিমন্ত্রীর কাছে চেক হস্তান্তর

বার্তা টুডে ডেস্ক / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অনুদান দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)। সোমবার (১০ আগস্ট) সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন।

চেক হস্তান্তরকালে সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, দুর্গত মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ।”

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন বলেন, “সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি দুর্গত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সক্ষম হব।”

মানবিক এ সহায়তার জন্য চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলার সক্ষমতাকে আরও সুসংহত করছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার শুরু থেকেই তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের এই সহায়তা বন্যাকবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ