শিরোনাম
১৮৫ দেশ ভ্রমণে নাজমুন নাহার, লাল-সবুজ পতাকা হাতে বাংলাদেশের অনন্য গৌরব এসএসসিতে জিপিএ-৫ পেলেন অভিনেত্রী নওরিন পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন বেপজা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা: সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার খসড়া মহাপরিকল্পনা নিয়ে চউক ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের মতবিনিময় সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ৪১ সদস্যের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া, রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় বাড়ছে প্রস্তুতি চন্দনাইশে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও শিক্ষককে বিদায় সংবর্ধনা চবিতে ২৫ শিক্ষার্থীর মাঝে ‘এক টাকায় শিক্ষা’র স্কুলব্যাগ বিতরণ সাতকানিয়ায় সাঙ্গু নদীর ভয়াবহ ভাঙন, দ্রুত প্রতিরক্ষা চান চরতীবাসী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

চন্দনাইশে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও শিক্ষককে বিদায় সংবর্ধনা

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদরের কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, অভিভাবক মতবিনিময় সভা এবং অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক রফিক আহম্মেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাহেদ সাকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) মিঠু চৌধুরী, সংবর্ধিত শিক্ষক রফিক আহম্মেদ এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া।

আলোচনা পর্বে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এরপর শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরোত্তর বিদায় নেওয়া সিনিয়র শিক্ষক রফিক আহম্মেদকে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য তাঁর দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করে বক্তারা তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সম্মাননা প্রদান ও শুভকামনার মধ্য দিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানানো হয়।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, বিএনপি নেতা সেলিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভা যুবদলের আহ্বায়ক আজম খান, নেছার উদ্দিন, আইনুল হুদা, নুরুল কবির, আকবর হোসেন, রুহুল কুদ্দুস দুলুসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ