শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী

বার্তা টুডে ডেস্ক / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেলেন মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাসপাতালে গিয়ে তিনি আব্বাস উদ্দিনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অসুস্থ যুবদল নেতার পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা) আব্বাস উদ্দিনের চিকিৎসা ও সার্বিক বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। তিনি তার সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা আব্বাস উদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, আব্বাস উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ