শিরোনাম
হালিশহরে সাংবাদিককে জিম্মি করে মারধর, বিকাশ থেকে ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চট্টগ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন যুব সংগঠক রাজিব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা সহ লোহাগাড়ার সফিউল আজম আটক

আফনান চৌধুরী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মোটসাইকেলসহ সফিউল আজম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় টিএন্ডটি অফিসের সামনে পেকুয়া-বাঁশখালী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সড়কের ওই এলাকায় একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলটির চালক সফিউল আজমের হেফাজত থেকে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার সফিউল আজম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পূর্ব মুহুরীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ