শিরোনাম
লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল দেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শাহ আমানত বিমানবন্দরে প্রথমবারের মতো আইকাওর নিরাপত্তা অডিট সম্পন্ন অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির উদ্যোগ সুপার পেট্রোকেমিক্যালের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৬ জনের বিরুদ্ধে মামলা চট্টগ্রাম বন্দরে ৯ম পে-স্কেলের বেতন-ভাতা নির্ধারণ সম্পন্ন, নভেম্বর থেকে বাড়তি বেতন পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা, জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ উপলক্ষে উপজেলার বটতলী মোটর স্টেশন থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাশাবী রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরে মাশাবী রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয় নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মোস্তাক আহমদ সবুজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্য সচিব জোবাইরুল আলম মানিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব খান তালাত মাহমুদ রাফি, দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক জিয়াউর করিম, চন্দনাইশ উপজেলা এনসিপির আহ্বায়ক আনাস মাহমুদ এবং পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এ রশিদ।

বক্তারা বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এনসিপির রাজনৈতিক লক্ষ্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের প্রত্যাশাকে ধারণ করে সংগঠনের কার্যক্রম ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করার আহ্বান জানান।

প্রধান অতিথি লায়ন এ এম মুন্না চৌধুরী বলেন, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের আস্থাই একটি সংগঠনের মূল শক্তি। মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আগামী ইউপি নির্বাচনে এনসিপি থেকে একক প্রার্থী দেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ