শিরোনাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

চবি প্রতিনিধি / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফুলকুঁড়ি আসর সবুজকানন শাখার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সাবেক পরিচালক আবরারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষক মুফিদুর রহমান ও হাসান মোহাম্মদ রাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক মিম মিজান।

প্রধান অতিথির বক্তব্যে আবরারুল হক বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একসময় বিশ্বে নেতৃত্ব দেবে। শিশু-কিশোরদের এখন থেকেই নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে হবে। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে ভালো আচরণ করা এবং তাঁদের আদেশ-নির্দেশ মেনে চলতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও অগ্রযাত্রায় ফুলকুঁড়ি আসরের নিয়মিত কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৮০ জন শিশু-কিশোর ও তাদের অভিভাবক অংশগ্রহণ করেন। সত্য ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ