শিরোনাম
চন্দনাইশে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, রপ্তানিমুখী খাত গড়ে তোলার আহ্বান নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

করেরহাটে যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজন আটক

মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাটে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস করেরহাট এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা দুই ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬২ মি.মি.), দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শান্তি পরিবহনের বাসটি তল্লাশি চৌকি অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের দুই যাত্রী সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)-এর হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। পরে তাদের আটক করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসটির দুই যাত্রীর কাছ থেকে একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ