শিরোনাম
গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ১৭ ফ্যাশন হাউজের তারকাখচিত আয়োজনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক রেললাইন অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে দ্রুত গেটম্যান দেওয়ার উদ্যোগ শীলকূপে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন, সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা নৃত্যের মঞ্চ পেরিয়ে অভিনয়ে মুনমুনের নতুন স্বপ্ন মানবাধিকার সুরক্ষায় চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার নতুন গভর্নিং বডি, সভাপতি লায়ন সালাউদ্দীন আলী সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত চন্দনাইশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ন্যাশনাল গ্রিন মিশন বাস্তবায়নে রেলওয়ের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

বার্তা টুডে ডেস্ক / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বর্তমান সরকারের আগামী পাঁচ বছরে সারাদেশে অগ্রাধিকারভিত্তিতে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে।

বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। সরকারের এই বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে বাংলাদেশ রেলওয়ে সারাদেশে গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে।

এই কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) এবং বাংলাদেশ স্কাউটসের রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক কমিশনার মোঃ সুবক্তগীন-এর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ও স্টেশন প্রাঙ্গণের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।

সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে স্টেশন বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে জমে থাকা আবর্জনা অপসারণ, সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিতকরণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রেলওয়ের বিভিন্ন স্থাপনা ও স্টেশন এলাকায় সবুজ পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

তারা আরও জানান, সরকারের ঘোষিত ‘ন্যাশনাল গ্রিন মিশন’ বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের সদস্যদের সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক, ঢাকা স্টেশন ম্যানেজার, বাংলাদেশ স্কাউটসের স্কাউট লিডার এবং বিভিন্ন পর্যায়ের স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মকর্তারা পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিজেদের বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য সবাইকে সচেতন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ