শিরোনাম
ঢেমশা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন নিয়ে যৌথ সমন্বয় সভা কথায় নয়, কাজে বিশ্বাসী: কাঞ্চনায় বন্যা-পরবর্তী ৭টি সড়ক সংস্কার, আরও ২টির কাজ চলমান প্রযুক্তি, ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতা অর্জনের ওপর গুরুত্বারোপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

বাঁশখালীতে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ভাতিজা নিহত

আফনান চৌধুরী, বাঁশখালী চট্টগ্রাম  / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মো. হাছান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত চাচা পলাতক রয়েছেন জানায় পুলিশ।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাছান ওই এলাকার বাসিন্দা মো. বশরের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই এলাকার দুই ভাই মো. বশর ও নাছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় নাছির উদ্দিনের ছেলে রাকিব লাঠি দিয়ে হাছানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে হাছানের বাবা বশরও আহত হন।

পরে গুরুতর অবস্থায় হাছানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’ তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ