শিরোনাম
অর্থের বিনিময়ে পকেট কমিটি গঠনের অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপিতে গণ পদত্যাগ চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ঈদে নিত্যপণ্যে মূল্যছাড়ে ব্যতিক্রমী আহ্বান চট্টগ্রামের জেলা প্রশাসকের চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান জরুরি: মেয়র ডা. শাহাদাত হোসেন “নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা সপ্তাহ সমাপ্ত সাতকানিয়ায় পুকুরের ঘাট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি পৃথক দুই অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার, উদ্ধার বন্দুক-কার্তুজ ও দেশীয় অস্ত্র পার্বত্য চট্টগ্রামে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে WFP’র সহযোগিতা চাইলেন মন্ত্রী দীপেন দেওয়ান সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও একজনকে শ্লীলতাহানি, ৪ জন গ্রেফতার ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৪ মে’র ট্রেনের অগ্রিম টিকিট
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে যৌথ অভিযানে বিপুল সিগারেট ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ

বার্তা টুডে ডেস্ক / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে বিমানবন্দর এনএসআই, কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স।

বুধবার (১৩ মে) রাত ৮টা ১৫ মিনিটে আন্তর্জাতিক আগমন টার্মিনালে পরিচালিত এ অভিযানে শারজাহ থেকে আগত এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-520 এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, পৃথকভাবে তিন যাত্রীর লাগেজ তল্লাশি চালিয়ে মোট ১ হাজার ১২৮ কার্টুন বিদেশি সিগারেট (মন্ড) এবং আমদানি নিষিদ্ধ ২০০ পিস বিউটি ক্রিম উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেট থেকে সরকারের সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ ধরা হয়েছে ২২ লাখ ৫৬ হাজার টাকা।

পণ্য বহনের সঙ্গে জড়িত যাত্রীদের মধ্যে রয়েছেন কক্সবাজারের চকরিয়ার সেলিম উল্লাহ (পাসপোর্ট নং-A19401524), নোয়াখালীর হাতিয়ার মো. রায়হান উদ্দিন (পাসপোর্ট নং-B00772444) এবং চট্টগ্রামের পটিয়ার মো. মনসুরুল আলম (পাসপোর্ট নং-A14100225)।

কাস্টমস সূত্রে জানা গেছে, আটককৃত পণ্যসমূহ Departmental Memoranda (DM) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট তিন যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষের নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ