শিরোনাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঐতিহ্যবাহী বাঁশখালী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু বক্কর বাবুল সভাপতি এবং দৈনিক ভোরের দর্পণ ও বাংলা এডিশনের প্রতিনিধি শিব্বির আহমদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাঁশখালী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশবর্তমানের প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. তাফহিমুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মো. আফনান চৌধুরী এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি আবু ওবাইদা আরাফাত নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের প্রতিনিধি অনুপম কুমার অভি, দৈনিক আজাদীর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক মানবকণ্ঠ ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি জোবাইর চৌধুরী এবং দৈনিক দেশের কথার প্রতিনিধি ছৈয়দুল আলম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কল্যাণ বড়ুয়া এবং সহযোগী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছৈয়দুল আলম।

নবনির্বাচিত এ কমিটির মেয়াদ আগামী দুই বছর বলবৎ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ