শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন-পুলিশ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল দেশপ্রেমিক, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে কর্মীদের গড়ে তুলতে হবে: শাহজাহান চৌধুরী এমপি ঐক্য-সম্প্রীতির বার্তা নিয়ে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের পুনর্মিলনী চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটিতে দিদার হোসেন বোয়ালখালীতে স্মারক মেধা বৃত্তি পরীক্ষা: প্রবাসী ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা চট্টগ্রামে শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৪; আশঙ্কাজনক কয়েকজন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন গ্রহণ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

ঢাকায় চিকিৎসাধীন ট্রেন-বাস দুর্ঘটনায় আহত সিরাজ উদ্দিন ও তার মেয়েকে সহায়তা দিল বাংলাদেশ রেলওয়ে

বার্তা টুডে ডেস্ক / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

গত ২২ মার্চ ২০২৬ তারিখে লালমাই-কুমিল্লা রেল সেকশনের মধ্যবর্তী কিলোমিটার ১৪৯/০-১ এলাকায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং লেভেল ক্রসিং (এলসি) গেইট নং ই-৪৭ অতিক্রমকালে ১নং আপ ঢাকা মেইল ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যাত্রী সিরাজ উদ্দিন ও তাঁর মেয়ে।

আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং মানবিক সহায়তা প্রদান করতে ১৫ মে (শুক্রবার) পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জনাব মোঃ সুবক্তগীন। এ সময় তিনি আহত সিরাজ উদ্দিন ও তাঁর মেয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শনকালে মহাব্যবস্থাপক (পূর্ব) আহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ রেলওয়ের নৈতিক দায়িত্ব। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) জনাব তানভীরুল ইসলাম, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক জনাব মোঃ মাহাবুবুর রহমান এবং সিইউপিএস মোঃ সফিকুর রহমান। তারা আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২২ মার্চ সংঘটিত ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের মধ্যে সিরাজ উদ্দিন ও তাঁর মেয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ