শিরোনাম
পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সাতকানিয়ায় কক্সবাজারগামী ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম) / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেনের কাটা পড়ে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত বৃদ্ধার নাম নুরুন নাহার বেগম (৬০)। তিনি সাতকানিয়া উপজেলার পৌরসভা ছিটুয়া পাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত নজির আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (০৩ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে ঢেমশা বোর্ড অফিস সংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস সাতকানিয়া এলাকায় পৌঁছালে নুরুন নাহার বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি ট্রেনের কাটায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্বজনরা জানান, নিহত নুরুন নাহার বাকপ্রতিবন্ধী ছিলেন। তার কোন ছেলে সন্তান নাই একটি মেয়ে সন্তান রয়েছে তাকে বিয়ে দিয়েছেন এবং দীর্ঘদিন যাবত মেয়ের এখানে তিনি থাকতেন। সেখান থেকে তিনি ঢেমশা এলাকায় আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন বলে জানান, রেললাইন অতিক্রমের সময় তিনি ট্রেনের গতিবেগ ও অবস্থান সম্পর্কে ধারণা করতে না পারায় দুর্ঘটনার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা বলেন, ভোর ৬টার পর কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যুর খবর পাই। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে তারা এসে আইনানুগ প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবেন।

এ বিষয়ে জানতে রেলওয়ে পুলিশকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।
তবে দুর্ঘটনাস্হল পরিদর্শন করেন সাতকানিয়া থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ