জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই গৌরবময় সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত জমকালো অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ফিরোজ কবির, বিশেষ অতিথি ছিলেন
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন এবং রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুল ইসলাম ও ইউআরসি ইন্সট্রাক্টর জনাব আশিক বিন আজাদসহ স্থানীয় শিক্ষা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
স্মারক গ্রহণের পর এক অনুভূতি প্রকাশে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক শহিদুল ইসলাম মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন,এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত অনুপ্রেরণার ফল। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
শিক্ষার্থীদের কল্যাণ এবং কাব-স্কাউটিং আন্দোলনের প্রসারে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সাথে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন তিনি।