শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

বার্তা টুডে ডেস্ক / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মোহনা টিভির মীরসরাই প্রতিনিধি ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকরা যাতে ভয়ভীতি ও চাপমুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

বক্তারা বলেন, সাংবাদিক কামরুল ইসলামের ওপর যারা হামলা করেছে, তারা যে রাজনৈতিক বা সামাজিক পরিচয়েরই হোক না কেন, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিচারহীনতা বা সামান্যতম ছাড় দেওয়া হলে অপরাধীরা ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে উঠবে। এতে শুধু একজন সাংবাদিক নয়, পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত, দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ