শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে বিএনপি নেতা মরহুম রমজান আলী খানের পরিবারে ঢেউটিন প্রদান চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন জয়ের আশা জাগিয়েও পারল না বাংলাদেশ, সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া শুরুর ধাক্কা সামলে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ, জয়ের জন্য ১৯৬ চাই বাংলাদেশের জিয়ার আদর্শ আজও প্রেরণা: সিডিএ চেয়ারম্যান দ্বিতীয় রাউন্ডে প্রথম দল হিসেবে মেক্সিকো, কোরিয়াকে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত শাহ আমানত বিমানবন্দরে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে বিএনপি নেতা মরহুম রমজান আলী খানের পরিবারে ঢেউটিন প্রদান

বার্তা টুডে ডেস্ক / ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

চট্টগ্রাম কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কোতোয়ালি থানা যুবদলের যুব সংগঠক মোঃ মঈনুদ্দিন খান রাজিবের পক্ষ থেকে বিএনপি নেতা মরহুম রমজান আলী খানের পরিবারের জন্য গৃহ ২০ জুন (শনিবার) নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন উপহার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোঃ মঈনুদ্দিন খান রাজিব বলেন, “দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম রমজান আলী খান দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আমরা তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখব।”

তিনি মরহুম রমজান আলী খানের রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা মেজবা উদ্দিন, মোহাম্মদ কপিল, মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ রবিন, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ আজাদ কবির, মোঃ সোহেল রানা, মোহাম্মদ জামাল ভূঁইয়া, মোহাম্মদ আজগর, মোঃ এন এ মিজান, মোহাম্মদ আরাফাত, মোঃ মাসফিক, জাকির ভূঁইয়া এবং মোহাম্মদ রিয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা মরহুম রমজান আলী খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ