শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন-পুলিশ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল দেশপ্রেমিক, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে কর্মীদের গড়ে তুলতে হবে: শাহজাহান চৌধুরী এমপি ঐক্য-সম্প্রীতির বার্তা নিয়ে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের পুনর্মিলনী চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটিতে দিদার হোসেন বোয়ালখালীতে স্মারক মেধা বৃত্তি পরীক্ষা: প্রবাসী ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা চট্টগ্রামে শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৪; আশঙ্কাজনক কয়েকজন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন গ্রহণ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

নিরাপদ, সময়নিষ্ঠ ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিতের প্রত্যয়

রেলসেবা উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

বাংলাদেশ রেলওয়ের সেবার মানোন্নয়ন, নিরাপদ ও সময়নিষ্ঠ যাত্রী ও মালামাল পরিবহন নিশ্চিতকরণ এবং টিকিট ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে বুধবার (২৪ জুন ২০২৬) ঢাকা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে আয়োজিত এ গণশুনানিতে বিভিন্ন পর্যায়ের যাত্রী, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রেলসেবার বিদ্যমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে টিকিট ব্যবস্থাপনার স্বচ্ছতা, ট্রেনের সময়নিষ্ঠতা, যাত্রীসেবার মানোন্নয়ন, স্টেশনের নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের বিষয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ের মো. সুবক্তগীন বলেন, “বাংলাদেশ রেলওয়ে নিরাপদে, সঠিক সময়ে এবং যথাযথ টিকিট ব্যবস্থাপনার মাধ্যমে যাত্রী ও মালামাল পরিবহনে অঙ্গীকারবদ্ধ। জনগণের মতামত ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। যাত্রীবান্ধব, আধুনিক ও জবাবদিহিমূলক রেলসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অপরিহার্য।”
তিনি আরও বলেন, গণশুনানিতে প্রাপ্ত সুপারিশগুলো পর্যালোচনা করে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পায় এবং রেলসেবা আরও সহজ, নিরাপদ ও কার্যকর হয়।
গণশুনানিতে মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ের মো. সুবক্তগীন ছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। তারা রেলসেবার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে গ্রহণযোগ্য উদ্যোগ সম্পর্কে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত এ ধরনের গণশুনানির আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও আধুনিক, নিরাপদ ও মানসম্মত রেলসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ