শিরোনাম
টেন্ডারে বাদ, পরে অপারেটর—কীভাবে? কুতুবদিয়া-বহির্নোঙরে জাহাজ বরাদ্দ নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন বিরোধ পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ফেন্সিডিল উদ্ধারের মামলায় দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :: / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
ফেন্সিডিল উদ্ধারের মামলায় দুইজনের যাবজ্জীবন

নগরের হালিশহর থানায় ফেন্সিডিল উদ্ধারের মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. দেলোয়ার (৪০) ও রাজা মিয়া (৪০)।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ফেন্সিডিল উদ্ধারের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. দেলোয়ার ও রাজা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ এপ্রিল হালিশহর থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম-ড-০৫-০০২৪ নম্বরের একটি খোলা ট্রাক দ্রুতগতিতে বন্দরের দিকে যাওয়ার সময় থামানোর সংকেত দেওয়া হলেও চালক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় সাক্ষীদের সহায়তায় ট্রাকটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বোতলে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লেবেল লাগানো ছিল। এ ঘটনায় হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলে চার্জ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ