শিরোনাম
নাচের ছন্দে কেয়ার পথচলা, জাতীয় পুরস্কার থেকে ‘নৃত্য রত্ন’ সম্মাননা চবিতে গ্রীন ভয়েসের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ‘পাত্রী চাই’ দিয়ে বড় পর্দার পথে সামিয়া আক্তার রিতা ডবলমুরিংয়ে ১৫ আগস্টের আলোচনা সভা: সিইউজে সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদকসহ ১৫ জন আটক বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে আপত্তি নেই, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: এয়াকুব জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা: কর্ণফুলী চ্যানেলে বন্দর কর্তৃপক্ষের অভিযান ‘প্রতিটি ঘরে গড়ে তুলতে হবে কুরআনের পরিবেশ’—পটিয়ায় সবক গ্রহণ অনুষ্ঠানে বক্তারা চন্দনাইশে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন সংকটে দলের পাশে রিজভী, এবার বিএনপির স্থায়ী কমিটিতে প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন-পুলিশ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক :: / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. ইমন হোসেন আঞ্চলিক দল ইউপিডিএফ-গণতান্ত্রিকের সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে পানছড়ির ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

জানা যায়, সকালে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তরা এসে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা নিহত ইমন হোসেনকে নিজেদের সদস্য দাবি করে ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন। তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক জানান, স্ত্রী অসুস্থ থাকায় বুধবার ইমন বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে পানছড়ি বাজারে যাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাহিন্দ্রা গাড়িতে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। নিহত যুবক কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে আঞ্চলিক দলের সদস্য এমনটি শোনা যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ