শিরোনাম
অর্থের বিনিময়ে পকেট কমিটি গঠনের অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপিতে গণ পদত্যাগ চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ঈদে নিত্যপণ্যে মূল্যছাড়ে ব্যতিক্রমী আহ্বান চট্টগ্রামের জেলা প্রশাসকের চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান জরুরি: মেয়র ডা. শাহাদাত হোসেন “নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা সপ্তাহ সমাপ্ত সাতকানিয়ায় পুকুরের ঘাট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি পৃথক দুই অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার, উদ্ধার বন্দুক-কার্তুজ ও দেশীয় অস্ত্র পার্বত্য চট্টগ্রামে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে WFP’র সহযোগিতা চাইলেন মন্ত্রী দীপেন দেওয়ান সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও একজনকে শ্লীলতাহানি, ৪ জন গ্রেফতার ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৪ মে’র ট্রেনের অগ্রিম টিকিট
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

কোতোয়ালীতে দোকানের ভিতর মিলল চোলাইমদ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক :: / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
কোতোয়ালীতে দোকানের ভিতর মিলল চোলাইমদ, গ্রেপ্তার ১

নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১০ মে) রাতে বান্ডেল রোডের বাঙালি সেবক কলোনির গেটের বিপরীতে ‘ঝাল বিতান’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জাহিদুল ইসলাম সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দেওয়ান বালী সওদাগরের পুরাতন বাড়ির বাসিন্দা। তিনি ঝাল বিতান দোকানের মালিক বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, দোকানে বিক্রির উদ্দেশ্যে চোলাই মদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে দোকানের ভেতরে টেবিলের নিচে রাখা ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ