শিরোনাম
১৭ বছর আগের হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৫ বছরের কারাদণ্ড ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণে সর্বোচ্চ প্রস্তুতি রেলের ডিবি অভিযানে অস্ত্র-গুলিসহ বড় সাজ্জাদ ও রায়হান বাহিনীর দুই সদস্য গ্রেফতার ধর্ষণের পর শিশু রামিসা হত্যা ও বাকলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন কোরবানির ঈদে সড়কে গরুর হাট না বসানোর আহ্বান সচেতন নাগরিক ফোরামের চট্টগ্রাম বন্দরে যানবাহনের গেট পাস সহজীকরণে ৫ গেটে বুথভিত্তিক সেবা চালু ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে ভোট বর্জনের আহ্বান সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আনোয়ারায় চিকিৎসার নামে প্রতারণা: অবৈধ ডেন্টাল কেয়ারে বাড়ছে ভোগান্তি সাংসদ আবু সুফিয়ানের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময় সভা, আবাসন খাতের সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বিরোধে চেম্বার জজ আদালতের আদেশ, বহাল থাকছে পূর্বের অবস্থান
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরে যানবাহনের গেট পাস সহজীকরণে ৫ গেটে বুথভিত্তিক সেবা চালু

বার্তা টুডে ডেস্ক / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর এ যানবাহনের গেট পাস সংগ্রহ প্রক্রিয়া সহজীকরণে ৫টি গেটে বুথভিত্তিক সরাসরি গেট পাস ইস্যু কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় বন্দরের ওভার-ফ্লো বুথে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। তিনি আনুষ্ঠানিকভাবে বুথভিত্তিক গেট পাস ইস্যু কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় বন্দরের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরটি একটি প্রথম শ্রেণির Key Point Installation (KPI) এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড ISPS Code অনুসরণকারী বন্দর। দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম এ বন্দরের মাধ্যমে পরিচালিত হওয়ায় নিরাপত্তা, সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় Terminal Operating System (TOS) Apps-এর মাধ্যমে অনলাইনে নির্ধারিত ফি পরিশোধ করে গেট পাস সংগ্রহের ব্যবস্থা চালু থাকলেও দূর-দূরান্ত থেকে আগত অনেক চালক ও সহকারীরা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনলাইনে গেট পাস সংগ্রহে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। ফলে গেটসংলগ্ন এলাকায় যানবাহনের দীর্ঘ সারি ও যানজট সৃষ্টি হয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

এ পরিস্থিতি নিরসন, চালক ও পরিবহন সংশ্লিষ্টদের ভোগান্তি কমানো এবং বন্দরের অপারেশনাল কার্যক্রমে আরও গতি আনতে নিরাপত্তা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বন্দরের ৫টি গেটে কন্টেইনার বক্সের মাধ্যমে বুথ স্থাপন করে সরাসরি গেট পাস ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ ব্যবস্থার ফলে যানবাহনের প্রবেশ প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে, পাশাপাশি গেট এলাকায় যানজট কমে বন্দরের সামগ্রিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ