শিরোনাম
১৭ বছর আগের হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৫ বছরের কারাদণ্ড ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণে সর্বোচ্চ প্রস্তুতি রেলের ডিবি অভিযানে অস্ত্র-গুলিসহ বড় সাজ্জাদ ও রায়হান বাহিনীর দুই সদস্য গ্রেফতার ধর্ষণের পর শিশু রামিসা হত্যা ও বাকলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন কোরবানির ঈদে সড়কে গরুর হাট না বসানোর আহ্বান সচেতন নাগরিক ফোরামের চট্টগ্রাম বন্দরে যানবাহনের গেট পাস সহজীকরণে ৫ গেটে বুথভিত্তিক সেবা চালু ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে ভোট বর্জনের আহ্বান সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আনোয়ারায় চিকিৎসার নামে প্রতারণা: অবৈধ ডেন্টাল কেয়ারে বাড়ছে ভোগান্তি সাংসদ আবু সুফিয়ানের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময় সভা, আবাসন খাতের সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বিরোধে চেম্বার জজ আদালতের আদেশ, বহাল থাকছে পূর্বের অবস্থান
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

কোরবানির ঈদে সড়কে গরুর হাট না বসানোর আহ্বান সচেতন নাগরিক ফোরামের

আনোয়ারা-বাঁশখালী সড়কের যানজট নিরসনে ডিসির হস্তক্ষেপ কামনা / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া-মহেশখালী-কুতুবদিয়া আঞ্চলিক মহাসড়কের ভয়াবহ যানজট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে “বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম”।

বুধবার (২১ মে) সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিন সৃষ্ট অসহনীয় যানজট, বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সম্ভাব্য চরম দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দক্ষিণ চট্টগ্রামের লক্ষাধিক মানুষ প্রতিদিন এই এক লেনের গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করলেও প্রয়োজনের তুলনায় সড়কটি অত্যন্ত সরু ও অপরিকল্পিত। পাশাপাশি সঠিক তদারকির অভাব, অবৈধ দখল, অপরিকল্পিত বাজার ব্যবস্থা এবং কিছু যানবাহন চালকের বেপরোয়া আচরণের কারণে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে।

বিশেষভাবে আনোয়ারার চাতরী চৌমুহনী, সরকারহাট এবং বাঁশখালীর গুনাগরী ও চাম্বল বাজার এলাকাকে যানজটের “হটস্পট” হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে তৈলারদ্বীপ সেতু সংলগ্ন স্থায়ী গরুর বাজারের কারণে সরকারহাট এলাকায় প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে যদি সড়কের পাশে গরু বেচাকেনা ও অস্থায়ী পশুর হাট নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে বিগত বছরের মতো এবারও চরম দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ।

ফোরামের ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হক বলেন, “এই সড়কের যানজট শুধু সময় নষ্ট করে না, অনেক সময় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। এটি মানবিক সংকটের পর্যায়ে পৌঁছে গেছে। প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “কোরবানির ঈদকে সামনে রেখে আমরা সড়কের ওপর কিংবা সড়কসংলগ্ন এলাকায় গরু বেচাকেনা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছি। মানুষের চলাচল বিঘ্নিত করে ব্যবসা পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

ফোরামের সদস্য সচিব ডা. রশিদ আহমেদ বলেন, “দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের জন্য এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা চাই প্রশাসন, পুলিশ, সড়ক বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করুক।”

সচেতন নাগরিক ফোরামের নেতারা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, সড়ক দখলমুক্ত রাখা, বিকল্প পশুর হাট নির্ধারণ এবং ঈদকে সামনে রেখে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণের দাবি জানান।

তারা বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ