শিরোনাম
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী: প্রকৃতির অপার সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনার এক অনন্য জনপদ মা-বাবা হত্যা মামলায় নতুন মোড়: ছেলের দেওয়া তথ্যেই মিলল হত্যার আলামত সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশা পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন যার হাতে তৈরি নৌকায় বাঁচে মানুষ, সেই ভেট্টা মেস্তীরির পরিবার আজ খোলা আকাশের নিচে চন্দনাইশে বন্যাদুর্গত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ত্রাণ বিতরণ নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রথম দিনেই সরানো হলো ১৩৫ টন বর্জ্য পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান: সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব সংসদে তুলবেন বর্ষায় ডেঙ্গু ও রোগজীবাণু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হলেন সালাউদ্দীন আলী

বার্তা টুডে ডেস্ক / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালাউদ্দীন আলী।

রোববার (২৪ মে) হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনবল সংকট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডা. শাহাদাত হোসেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, হাসপাতালের পরিচালক ও সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনসহ অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভা সূত্রে জানা যায়, নতুন সদস্য হিসেবে সালাউদ্দীন আলীকে কমিটিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে হাসপাতালের ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত হবে বলে আশা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে সম্পৃক্ততার মাধ্যমে তিনি হাসপাতালের উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

সভায় আরও আলোচনা হয় হাসপাতালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, চিকিৎসা সেবার আধুনিকায়ন, রোগী ভোগান্তি কমানো এবং অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির বিষয় নিয়ে। বিশেষ করে ইউনিট-২ ভবন নির্মাণ প্রকল্প এবং জনবল বৃদ্ধির উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হয়।

নবনির্বাচিত সদস্য সালাউদ্দীন আলীকে স্বাগত জানিয়ে সভায় বলা হয়, হাসপাতালের সেবার মানোন্নয়নে সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে রোগীদের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভা শেষে সংশ্লিষ্টরা জানান, গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ