শিরোনাম
আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা রাঙ্গামাটির জেলা প্রশাসকের কাউখালী উপজেলা পরিদর্শন ছনুয়া-রাজাখালীর যোগাযোগ দুর্ভোগ দূর করতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান স্যাটেলাইট তথ্যভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র চালু, দুর্যোগ পূর্বাভাসে আসবে যুগান্তকারী পরিবর্তন উপকূলের অসহায় মানুষের পাশে আইএসডিই বাংলাদেশ, সহায়তা পেল ১ হাজার পরিবার বাঁশখালীতে লোভী নারীর রোষানল থেকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

ছনুয়া-রাজাখালীর যোগাযোগ দুর্ভোগ দূর করতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন ও কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মধ্যে সহজ, নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে জলকদর খালের ওপর ‘ছনুয়া-ভাঙাখালী ব্রিজ’ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১১ জুন) বিকেল ৪টায় বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ছেলবন এলাকায় ভাঙা সাঁকোর পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ইউসুফের সঞ্চালনায় এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা হাসান মুহাম্মদ জুনায়েদ রাসেলের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, জেলেসহ সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক ও প্রশাসনিকভাবে ছনুয়া ইউনিয়ন বাঁশখালী উপজেলার অন্তর্ভুক্ত হলেও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন নানা প্রয়োজনের ক্ষেত্রে এলাকার মানুষ মূলত পেকুয়া উপজেলার ওপর নির্ভরশীল। ছনুয়া ইউনিয়ন থেকে বাঁশখালী পৌরসভার দূরত্ব ২৫ কিলোমিটারেরও বেশি হলেও পেকুয়া পৌরসভার দূরত্ব ১০ কিলোমিটারের কম হওয়ায় দুই এলাকার মানুষের যোগাযোগ ও যাতায়াতের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে।

বক্তারা আরও বলেন, সম্প্রতি পেকুয়াকে পৌরসভা হিসেবে ঘোষণার ফলে এ নির্ভরশীলতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। কিন্তু জলকদর খালের ওপর একটি স্থায়ী সেতু না থাকায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয়।

তারা উল্লেখ করেন, পেকুয়া-চকরিয়া আসনের সংসদ সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন পথসভায় রাজাখালী-ছনুয়ার মধ্যে একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই দ্রুত সময়ের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ‘ছনুয়া-ভাঙাখালী ব্রিজ’ নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী। এছাড়া বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন, অ্যাডভোকেট সরওয়ার কামাল, রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বসর বাবু, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম, কাইসার হামিদ, আতিক, পারভেজ আলম বাচ্চু, আব্দুস সবুর, ওয়াহিদুল আলম সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ