শিরোনাম
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিদের প্রকাশ্য চলাফেরার অভিযোগ শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন কেরানীহাট ইসলামী ব্যাংকে গ্রাহকদের চরম ভোগান্তি, টাকা উত্তোলনে দীর্ঘ লাইন ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঈদে বিপিইএম-এর জমজমাট মিট-আপ, দেখানো হলো ‘মাসুদ রানা’ পচা সবজি থেকে পলিথিন, কলাগাছের তন্তুতে টাইলস-ঢেউটিন: তরুণ উদ্ভাবক সাজ্জাদের উদ্ভাবন দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী বাঁশখালীতে গভীর রাতে সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টা, উত্তেজনা বিরাজ মোবাইল ছাড়া অস্থিরতা: ডিজিটাল যুগের নতুন মানসিক সংকট নোমোফোবিয়া – জাহাঙ্গীর আলম সাংবাদিক ও কলামিস্ট ব্রাজিল–মরক্কো মহারণ: বিশ্বকাপ মঞ্চে দুই পরাশক্তির লড়াই, কখন ও কোথায় দেখবেন? জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

বার্তা টুডে ডেস্ক / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

স্কুল হেলথ কার্ড চালু, নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

১৫ জুন (সোমবার) চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কায়সার-নিলুফার কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের মধ্য থেকেই ভবিষ্যতের প্রধানমন্ত্রী, মন্ত্রী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সচিব ও ক্রীড়াবিদ তৈরি হবে। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তাদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারলে একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষার্থীদের জন্য একটি ‘সেফ সিটি’ গড়ে তুলতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।

মেয়র জানান, নগরীর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্কুল হেলথ কার্ড কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত তথ্য সংরক্ষণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি টিকাদান কার্যক্রম আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার মাধ্যমে শিশুদের বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখা হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শুধু চিকিৎসা নয়, প্রয়োজন নিরাপদ পরিবেশ ও উন্নত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার কাজ চলছে।

তিনি আরও বলেন, শিশুদের জন্য নিরাপদ নগর গড়ে তুলতে বিদ্যালয়ের আশপাশে নিরাপদ চলাচল ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, খেলাধুলা ও বিনোদনের সুযোগ এবং শিশু অধিকার সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মেয়র বলেন, আমাদের লক্ষ্য শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, এমন একটি নগর গড়ে তোলা যেখানে প্রতিটি শিশু নিরাপদে, সুস্থভাবে এবং মর্যাদার সঙ্গে বেড়ে উঠতে পারবে। শিশুদের জন্য নিরাপদ নগর নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, চট্টগ্রাম ঐতিহাসিকভাবে ক্রীড়াবান্ধব নগরী। প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে এ নগরীর সুনাম রয়েছে। সেই ধারাবাহিকতায় নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি আধুনিক খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১১টি মাঠের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। আগ্রাবাদের জাম্বুরী মাঠকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মাঠে রূপান্তর করা হয়েছে, যেখানে ফ্লাডলাইট, ওয়াকওয়ে, সবুজ ঘাস, ওয়াশরুম ও অন্যান্য সুবিধা থাকবে। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে।

নগরীর জলাবদ্ধতা নিরসনে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে মেয়র বলেন, সমন্বিত উদ্যোগ ও চলমান খাল সংস্কার কার্যক্রমের ফলে চট্টগ্রামে জলাবদ্ধতা অনেকাংশে কমেছে। এখনও কিছু কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প সম্পন্ন হলে নগরবাসী একটি স্থায়ী জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম পাবে।

তিনি নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নালা খাল ও পরিবেশ দূষণের অন্যতম কারণ যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন ফেলা। পরিচ্ছন্ন নগর গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা ভালো মানুষ হবে, দেশকে ভালোবাসবে এবং নিজ নিজ অবস্থান থেকে চট্টগ্রাম ও বাংলাদেশের উন্নয়নে অবদান রাখবে। তাহলেই গড়ে উঠবে একটি শিক্ষিত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য হাজী মোহাম্মদ আলী, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ নেসার, রাজনীতিবিদ ও সমাজ সেবক খন্দকার নুরুল ইসলাম, সাব্বির আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন কায়সার নিলুফার কলেজের অধ্যক্ষ সৈয়দা মোসাম্মৎ সারওয়াত জাহান, লামাবাজার আসাদ আলী সওদাগর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসাইন মাহমুদ, কলেজের সহকারী অধ্যাপক দেবপ্রিয় চক্রবর্তী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ