শিরোনাম
সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার পুকুরিয়ায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী, ত্রাণে কেউ বঞ্চিত হবে না: মীর হেলাল
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

রাতারাতি ফুটপাতে ৫ দোকান নির্মাণ, কর্ণফুলীতে উচ্ছেদের দাবি এলাকাবাসীর

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চত্তরে পূর্বপাশে সড়কের ফুটপাত দখল করে রাতারাতি পাঁচটি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।

সরেজমিনে দেখা যায়, সিডিএ টেক সড়কের মুখে এস আলম ভেজিটেবল অয়েল কারখানার বাউন্ডারি সংলগ্ন ফুটপাতের ওপর টিন দিয়ে পাঁচটি দোকান নির্মাণ করা হয়েছে। এর মধ্যে দুটি দোকানে ইতোমধ্যে ব্যবসা শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখলের কারণে পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তাদের প্রশ্ন, প্রকাশ্যে সড়কের ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণ হলেও কেন সময়মতো ব্যবস্থা নেওয়া হয়নি।

রহিম নামে এক পথচরী জানান- এভাবে সড়কের ফুটপাত দখল চলতে থাকলে পুরো ফুটপাতই হারিয়ে যাবে। দ্রুত উচ্ছেদ অভিযান প্রয়োজন।

এ বিষয়ে কর্ণফুলী ট্রাফিক পুলিশের টিআই আবু সায়েদ বাকার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত দখলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ