শিরোনাম
বন্যার্তদের খোঁজে সাতকানিয়ায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বিতরণ করলেন ত্রাণ সরকার ও বিত্তবানদের এই দুর্যোগে বাঁশখালীবাসীর পাশে থাকার আহবান বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

আজ রাতে আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ: চট্টগ্রামজুড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন

বার্তা টুডে ডেস্ক / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে আজ রাত ১১টায় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বন্দরনগরী চট্টগ্রামে। প্রিয় দলকে সমর্থন জানাতে নগরের বিভিন্ন মোড়, উন্মুক্ত স্থান, মাঠ, ক্যাফে ও রেস্তোরাঁয় বড় পর্দা ও জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। ফলে খেলা শুরুর আগ থেকেই নগরের বিভিন্ন স্থানে ফুটবলপ্রেমীদের মিলনমেলা বসবে বলে ধারণা করা হচ্ছে।

নগরের জনপ্রিয় উন্মুক্ত ভেন্যুগুলোর মধ্যে রয়েছে কাজীর দেউড়ি মোড়, ২ নম্বর গেইট মোড়, চকবাজার প্যারেড মাঠ ও বালি আর্কেডের সামনে, চেরাগি পাহাড় মোড়, বাকলিয়ার দক্ষিণ বাকলিয়া মিয়া খান বাড়ি মোড়, হালিশহরের বিশ্বকলোনি ও বিজিবি (বিডিআর) মাঠ, কদমতলী শুভপুর বাস স্টেশন, পাথরঘাটা তিলোত্তমা, কাপাসগোলা স্কুল মোড় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর। এসব স্থানে স্থানীয় উদ্যোগে বড় পর্দায় ম্যাচটি উপভোগের সুযোগ থাকবে দর্শকদের জন্য।

এছাড়া ক্যাফে ও রেস্তোরাঁভিত্তিক বিশেষ আয়োজনও রয়েছে। ফয়েস লেক রোডের গ্যালারিয়া (Galleria – Your Second Home) রুফটপে বিগ স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করেছে। অন্যদিকে খুলশী মার্ট বিল্ডিংয়ের চতুর্থ তলায় অবস্থিত জি জি আইল্যান্ড (Zii Zii Island) বড় পর্দায় ম্যাচ প্রদর্শনের পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ পিজ্জা অফারও রেখেছে।

বিশ্বকাপের উন্মাদনায় আজ রাতের ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দলের জার্সি, পতাকা ও নানা সাজে সজ্জিত হয়ে হাজারো ফুটবলপ্রেমী বিভিন্ন ভেন্যুতে একত্রিত হয়ে ম্যাচ উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে। তাই খেলা শুরুর আগেই পছন্দের স্থানে পৌঁছে জমজমাট পরিবেশে বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করতে প্রস্তুতি নিচ্ছেন নগরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ