শিরোনাম
চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রথম দিনেই সরানো হলো ১৩৫ টন বর্জ্য পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান: সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব সংসদে তুলবেন বর্ষায় ডেঙ্গু ও রোগজীবাণু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান বহিঃনোঙরে চুরি-পাইরেসি দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোস্ট গার্ড বন্যাদুর্গত শীলকূপে এনামুল হকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১,২০০-এর বেশি মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী প্রধান, আধুনিক বাহিনী গঠনে গুরুত্বারোপ আধ্যাত্মিক সাধনার প্রাণপুরুষ হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহ.) বন্যায় বিপর্যস্ত সাতকানিয়ার ৫৪ বছরের ঐতিহ্যবাহী চরকা শিল্প, সংকটে ৭৫০ পরিবার ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে সাতকানিয়ায় ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি আনোয়ারায় মায়ের পর বাবাকেও ছুরিকাঘাত দম্পতি নিহত
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

জাগ্রত ফোরামের উদ্যোগে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের ঈদ পূর্ণমিলনী শনিবার

বার্তা টুডে ডেস্ক / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মনোনীত সংগঠন ‘জাগ্রত ফোরাম’-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পূর্ণমিলনী, নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার (২৭ জুন ২০২৬) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ ক্ল্যাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য আরও সুসংহত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রোটারিয়ান আলহাজ এম. এ. মান্নান পাটোয়ারী। তিনি ইউরো এশিয়া শিপিং লাইনের প্রোপ্রাইটর, ফ্রেইট ফরোয়ার্ডার্স ক্লাব, চট্টগ্রামের পরিচালক এবং ইয়াং সিএন্ডএফ এজেন্টস সোসাইটির সভাপতি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জহিরুল ইসলাম (সুজন), প্রোপ্রাইটর, সি ট্রেড ইন্টারন্যাশনাল এবং সাধারণ সম্পাদক, চট্টগ্রামস্থ চাঁদপুর জেলা কল্যাণ পরিষদ; জনাব কাজী খাইরুল বাশার মিল্টন, সভাপতি, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়ন; মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়ন এবং মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়ন।

অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন জাগ্রত ফোরাম-এর আহ্বায়ক মো. নূর-ই আলম মিঠু, নির্বাহী সমন্বয়ক পলাশ বড়ুয়া, অর্থ সচিব মো. ওমর ফারুক এবং সচিব মো. রেজাউল করিম (রিজভী)।

এছাড়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সভাপতি আব্দুল্লাহ আল-মামুন (বিএম সুমন) এবং সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ। তারা জানান, অনুষ্ঠানটি সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং অতিথি ও অংশগ্রহণকারীদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক যোগাযোগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের কার্যক্রম, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। পরে উপস্থিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হবে। এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে শিল্পীদের অংশগ্রহণে সংগীত ও অন্যান্য পরিবেশনা উপভোগ করবেন উপস্থিত অতিথিরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের সকল কর্মকর্তা-কর্মচারী, সদস্য, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনটি সফল করার আহ্বান জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে এবং সংগঠনের ঐক্য ও সৌহার্দ্যের পরিবেশকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ