শিরোনাম
চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক সন্ত্রাসী-অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান ঢাকা–দেওয়ানগঞ্জ রেলপথ পরিদর্শনে মহাব্যবস্থাপক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগরে দোয়া ও মিলাদ মাহফিল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ঐক্যবদ্ধভাবে আবাসন খাতের উন্নয়নে কাজের আহ্বান রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের

বার্তা টুডে ডেস্ক / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দেশের আবাসন খাতের টেকসই উন্নয়ন এবং রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল। তিনি বলেন, আবাসন মানুষের অন্যতম মৌলিক অধিকার। এই মৌলিক চাহিদা পূরণে রিহ্যাব সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে আবাসন খাতকে আরও এগিয়ে নিতে হবে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রামে রিহ্যাবের আঞ্চলিক কার্যালয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ও বিভিন্ন উপকমিটির পরিচিতি এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল ৩টায় রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল চট্টগ্রাম রিজিওনাল কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে আলোচনা সভার শুরুতে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ও বিভিন্ন উপকমিটির সদস্যরা ফুল দিয়ে তাকে উষ্ণ সংবর্ধনা জানান।

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে রিহ্যাবের কার্যক্রম আরও শক্তিশালী ও সদস্যবান্ধব করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সভায় উপস্থিত সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আলী আফজাল বলেন, আবাসন শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা, পিডিবি, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে একদিকে আবাসন শিল্পের বিকাশ ঘটবে, অন্যদিকে সাধারণ মানুষ উন্নত সেবা পাবে।

তিনি আরও বলেন, রিহ্যাব একটি পেশাদার সংগঠন। সংগঠনের স্বার্থ এবং দেশের উন্নয়নের জন্য ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় সূচনা বক্তব্য দেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর। তিনি চট্টগ্রাম অঞ্চলের কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত ১০টি উপকমিটির দায়িত্ব, কর্মপরিকল্পনা ও কার্যপরিধি তুলে ধরেন।

পরে রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী উপকমিটিগুলোর কার্যক্রম বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং সমাপনী বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য এবং নবগঠিত বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল। এ সময় নতুন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে পরিচিতি পর্বও অনুষ্ঠিত হয়।

সভা সঞ্চালনা করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম ও আশীষ রায় চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশিদ।

এছাড়া উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দীন, হৃষিকেশ চৌধুরী ও নুর মোহাম্মদ। অনুষ্ঠানে আরও অংশ নেন রিহ্যাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাবেক চেয়ারম্যান আব্দুল কৈয়ূম চৌধুরী, হাজী দেলোয়ার হোসেন, চট্টগ্রাম অঞ্চলের উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্যরা।

সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, উপকমিটিগুলোর দায়িত্ব বণ্টন, আবাসন খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, স্বচ্ছ ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ