শিরোনাম
সরকার ও বিত্তবানদের এই দুর্যোগে বাঁশখালীবাসীর পাশে থাকার আহবান বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার পুকুরিয়ায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

আইএমও’র সর্বোচ্চ বীরত্ব সম্মাননায় ভূষিত হচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ আহমেদ

জাহাঙ্গীর আলম / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদকে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর মর্যাদাপূর্ণ “Award for Exceptional Bravery at Sea-2026” (সমুদ্রে অসাধারণ বীরত্বের জন্য আন্তর্জাতিক পুরস্কার)-এর জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে। চলতি বছরের শুরুতে কর্ণফুলী নদীর চ্যানেলে একটি সম্ভাব্য ভয়াবহ শিল্প ও পরিবেশগত বিপর্যয় অসাধারণ দক্ষতা, বিচক্ষণতা ও সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ আইএমওর আয়োজনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই আন্তর্জাতিক পুরস্কার তুলে দেওয়া হবে।

জানা যায়, গত ২০ জানুয়ারি ২০২৬ ক্যাপ্টেন আসিফ আহমেদ ৫১৫ মেট্রিক টন প্রোপেন এবং ৪ হাজার ৫৭০ মেট্রিক টন বিউটেন গ্যাসবোঝাই ১৫৯ দশমিক ৯ মিটার দীর্ঘ লাইবেরিয়ার পতাকাবাহী এলপিজি পরিবহনকারী জাহাজ ‘গ্যাস হারমোনি’-কে ইউনাইটেড ট্যাংক টার্মিনাল জেটিতে নিরাপদে ভেড়ানোর দায়িত্ব পালন করছিলেন। এ সময় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং বিকল হয়ে গেলে এটি প্রবল স্রোতের টানে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করলে নিয়ন্ত্রণহীন জাহাজটি পাশের কাফকো অ্যামোনিয়া জেটির দিকে ধেয়ে যেতে থাকে। অত্যন্ত দাহ্য ও বিস্ফোরক গ্যাসবোঝাই জাহাজটির সঙ্গে জেটির সংঘর্ষ ঘটলে ভয়াবহ বিস্ফোরণ, ব্যাপক প্রাণহানি, বন্দর অবকাঠামোর মারাত্মক ক্ষতি এবং দেশের প্রধান সামুদ্রিক বাণিজ্যপথ দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়ার আশঙ্কা ছিল।

এমন সংকটময় মুহূর্তে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ক্যাপ্টেন আসিফ আহমেদ নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে জরুরি ভিত্তিতে জাহাজের নোঙর ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম (VTMS)-এর মাধ্যমে উদ্ধারকারী টাগবোটগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে জাহাজটিকে বিপরীত দিকে টেনে নিয়ন্ত্রণে আনার নির্দেশনা দেন।

তার সময়োপযোগী সিদ্ধান্ত, দক্ষ নেতৃত্ব ও পেশাদার কৌশলের ফলে নিয়ন্ত্রণহীন ‘গ্যাস হারমোনি’ জাহাজটি কাফকো জেটি থেকে মাত্র ১ দশমিক ২ মিটার দূরে নিরাপদে থেমে যায়। এতে কোনো ধরনের প্রাণহানি, পরিবেশগত ক্ষতি কিংবা অবকাঠামোগত দুর্ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে, ক্যাপ্টেন আসিফ আহমেদের তাৎক্ষণিক সিদ্ধান্ত, অসীম সাহসিকতা ও পেশাগত দক্ষতার কারণেই একটি সম্ভাব্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বড় ধরনের সামুদ্রিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

এ ঘটনার পর ‘গ্যাস হারমোনি’ জাহাজের ক্যাপ্টেন ও মালিকপক্ষ ক্যাপ্টেন আসিফ আহমেদের অসাধারণ সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি দিয়ে তাকে আনুষ্ঠানিক প্রশংসাপত্র প্রদান করে। পরবর্তীতে তার এই বীরত্বপূর্ণ ভূমিকা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশংসা অর্জন করে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) প্রদত্ত “Award for Exceptional Bravery at Sea” বৈশ্বিক সামুদ্রিক খাতের অন্যতম সর্বোচ্চ সম্মাননা। সমুদ্রে নিজের জীবন বিপন্ন করে দুর্ঘটনা প্রতিরোধ, মানবজীবন রক্ষা এবং পরিবেশ ও নৌ-নিরাপত্তায় অসামান্য অবদান রাখা ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ