শিরোনাম
বিএনপির অনুষ্ঠানের মঞ্চে হাটহাজারীর আওয়ামীলীগ নেতা ঢেমশা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন নিয়ে যৌথ সমন্বয় সভা কথায় নয়, কাজে বিশ্বাসী: কাঞ্চনায় বন্যা-পরবর্তী ৭টি সড়ক সংস্কার, আরও ২টির কাজ চলমান প্রযুক্তি, ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতা অর্জনের ওপর গুরুত্বারোপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার

সত্যপীরে সড়ক তলিয়ে চট্টগ্রাম–বান্দরবান যোগাযোগ বিপর্যস্ত / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে তীর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে উপজেলার সত্যপীর এলাকায়। সেখানে চট্টগ্রাম–বান্দরবান মহাসড়কের ওপর পানি উঠে যাওয়ায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

বন্যার পানিতে বাজালিয়া, মাহালিয়া, কেঁওচিয়া, ছদাহা, চরতি ও এওচিয়াসহ সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। এতে শিক্ষা কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এদিকে বাজালিয়া কলেজ, নাজমুল উলুম মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে সাঙ্গু নদীর ভাঙন রোধে তীর রক্ষা বাঁধ নির্মাণ বা সংস্কারের আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো উদ্যোগ বাস্তবায়ন করা হয় না। বর্ষা শেষে বিষয়টি আর গুরুত্ব পায় না। ফলে বছরের পর বছর একই দুর্ভোগের শিকার হচ্ছেন তারা।

বন্যায় গরু, ছাগল, হাঁস-মুরগিসহ গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। পাশাপাশি কৃষিজমি, সবজিক্ষেত ও মাছের ঘের পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অনেক এলাকায় নিরাপদ আশ্রয় ও পশুখাদ্যের সংকটও দেখা দিয়েছে।

দুর্গত এলাকার বাসিন্দারা দ্রুত ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম জোরদার এবং সাঙ্গু নদীতে স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রতি বছরের পুনরাবৃত্ত বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ