শিরোনাম
চট্টগ্রামে শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৪; আশঙ্কাজনক কয়েকজন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন গ্রহণ পদুয়া মাদরাসায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চবিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০২৬ চট্টগ্রামে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের বন্যায় ক্ষতি, তবুও থেমে নেই কৃষক; আমন ও সবজি চাষে ব্যস্ত সাতকানিয়া ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আওয়ামী লীগ থেকে বিএনপির ডেলিগেট—আনোয়ারায় ‘হারুন’কে ঘিরে তৃণমূলের ক্ষোভ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা। স্মরণকালের অন্যতম ভয়াবহ এ দুর্যোগে হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। একই সঙ্গে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার সংকটে দুর্ভোগ আরও বেড়েছে।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (৯ জুলাই) বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী এনামুল হক (বিবিএ, এমবিএ)-এর উদ্যোগে বন্যাকবলিত পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, শিলকুপ ইউনিয়নের প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিয়মিত রাখা হচ্ছে। যেসব পরিবার এখনো কোনো সহায়তা পায়নি, তাদের কাছেও পর্যায়ক্রমে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

ত্রাণ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে তিনি ওয়ার্ডভিত্তিক ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক তরুন নেতৃত্বের সমন্বয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এনামুল হক বলেন, “বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো দুর্গত পরিবার যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে। তাই যেসব মানুষ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছেন, তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান, স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক ব্যক্তিদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এনামুল হক।

স্থানীয়দের মতে, সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি ও সামাজিক উদ্যোগে পরিচালিত এমন মানবিক ত্রাণ কার্যক্রম বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ